টঙ্গী প্রতিনিধি :
গাজীপুরের টঙ্গীতে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতিকের বিজয়ী করার লক্ষে ৫৬ং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে গতকাল সোমবার রাতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড আওয়ামী লীগের আহŸায়ক আলী আফজাল খান দুলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন, টঙ্গী আঞ্চলিক শ্রমিক নেতা মতিউর রহমান বি.কম, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন প্রমুখ।
প্রধান অতিথি জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার আহŸান জানান। তিনি টঙ্গী ও গাজীপুরের তার মেয়াদের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। দেশে যে উন্নয়ন হয়েছে তাতে আগামী ৭ জানুয়ারি নির্বাচনে বিপুল ভোটে আবারও জনগন আওয়ামী লীগকে সরকার গঠনে সমর্থন দিবে।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com