টংগী (গাজীপুর) প্রতিনিধি : টংগী পূর্ব থানা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। টংগী পূর্ব থানা বি এন পির আহবায়ক সরকার জাবেদ আহমেদ সুমনের সভাপতিত্বে ও থানা কমিটির সদস্য সচিব সফিউদ্দিন সফির সঞ্চালনায় দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এডঃ আব্দুস সালাম আজাদ, উদ্ধোধন করেন গাজীপুর মহানগর বিএনপির সদস্য সচিব শওকত হোসেন সরকার৷ সম্মেলন ২য় ভাগে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পুর সভাপতিত্বে ১০ টি ওয়ার্ডের সরাসরি ভোটারদের সমর্থনে কেন্দ্রীয় ও মহানগর ও ওয়ার্ডের সকল নেতৃবৃন্দের উপস্হিতিতে টংগী পূর্ব থানা বিএনপির সম্মেলনে- ৩ বছরের জন্য সভাপতি হিসাবে সরকার জাবেদ আহমেদ সুমন ও সাধারণ সম্পাদক সফিউদ্দিন সফি নির্বাচিত হন৷
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com