টঙ্গী (গাজীপুর) প্রতিনিধিঃ
আগামী গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে গাজীপুর সিটি করপোরেশনের ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র আব্দুল আলীম মোল্লার নির্বাচনী তিলারগাথী এলাকায় ইউনিট ও কেন্দ্র কমিটি গঠনের লক্ষ্যে, ও কবরবাসীদের রুহের মাগফেরাত কামনা করে আলোচনা সভা ও ইফতার মাহফিল গতকাল রবিবার অনুষ্ঠিত হয়েছে।বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও সমাজ সেবক আবুল কাশেমের সভাপতিত্বে এবং আওয়ামী লীগ নেতা আব্দুল আউয়াল ভুইয়াঁর পরিচালনায় কেন্দ্র কমিটির গঠন ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র আব্দুল আলীম মোল্লা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী পশ্চিম থানা কৃষক লীগের সভাপতি হাজী মোসলম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোকলেছুর রহমান, ৫২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব হাজী মোঃ ইয়াসিন মিয়া, টঙ্গী থানা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান কানন মোল্লা, তিলারগাথী ইউনিট আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী মোঃ আবু শাহীন মিয়া, সভাপতি প্রার্থী মোস্তফা মিয়া, প্রবীণ আওয়ামী লীগ নেতা মোঃ চাঁন মিয়া,মোঃ ওমর আলী, মোঃ সিরাজ মিয়া,নেসার উদ্দিন, মোঃ নাজু মিয়া,হাজী মোঃ লিটন মিয়া, হাসান কাজী,ফেরদৌস আলম,মন্জু মিয়া,আবুল হোসেন, আসাদ উদ্দিন, আবু জাফর আহম্মেদ,আব্দুল খালেক মিয়া,নুরুল ইসলাম, আতাউর মাতাব্বর, শহীদ মিয়া, যুবলীগ নেতা নাজিম উদ্দিন, মাহিদুল ইসলাম শান্ত, মোশারফ হোসেন, ফয়সাল আহমেদ, কাজি রিফাত হোসেন, ফিয়াল ইসলাম, সিফাত আহমেদ, শিহাব মিয়া,রাসেল আহম্মেদ, প্রমুখ।
এ সময় বক্তারা বলেন গাজীপুর সিটি কমিশনের ৫২ নং ওয়ার্ড আব্দুল আলিম মোল্লা ব্যাপক উন্নয়ন করেছে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা আবারো ৫২ ওয়ার্ডের সফল কাউন্সিলর ও প্যানেল মেয়র আব্দুল আলীম মোল্লাকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে বিজয়ী করবো, তাকে বিজয় করলে এলাকার অসম্পন্ন কাজ সমাপ্ত ও ব্যাপক উন্নয়ন হবে। তাই ৫২ নং ওয়ার্ডে আব্দুল আলিম মোল্লাকেই প্রয়োজন বলে আমরা মনে করি।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com