টঙ্গী (গাজীপুর) প্রতিনিধিঃ-
টঙ্গীতে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী,কাইয়ুম সরকারের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফেরাত কামনা করে ১ হাজার মুসল্লিদের সাথে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল গতকাল রবিবার টঙ্গীর চেরাগ আলী দারুলউলুম মাদ্রাসা, মসজিদ ও এতিম খানায় অনুষ্ঠিত হয়েছে। টঙ্গীর দারুল উলুম মাদ্রাসা, মসজিদ ও এতিমখানার প্রিন্সিপাল মুফতি মাসুদুল করিমের সভাপতিতে কবর বাসিদের রুহের মাগফেরাত কামনা আলোচনা সভা ও দোয়া ইফতার মাহফিল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য, ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ কাইয়ুম সরকার, এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য টঙ্গী দারুল উলুম মাদ্রাসা ও মসজিদের ইমাম ও খতিব মাওলানা মিজানুর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোসাদ্দেকুর রহমান, আওয়ামী লীগ নেতা শওকত কামাল মিয়াজ, ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী লিটন মহাজন, কাউন্সিলর প্রার্থী মশিউরজ্জমান বাবলু, ৪৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব আওলাদ হোসেন, যুগ্ন-আহবায়ক জাহাঙ্গীর আলম, জাকির হোসেন, হাজী মোহাম্মদ শহীদ মাতাবর,যুবলীগ নেতা মোঃ আলী হোসেন, হক কোম্পানি এডমিন ম্যানেজার হযরত আলী ঈশান, এডভোকেট জুবায়ের সাহারিয়ার জিতু,তালদিক আহম্মেদ তাজ,তারামিয়া, মনির হোসেন পাটোয়ারী, নাসির হোসেন,সাইফুল ইসলাম, মাসুদ মিয়া, সুমন মোল্লা, ইউসুফ আলী, আরিপুর রহমান, ছাত্রলীগ নেতা মাহমুদ আল মোকতাদী মৃধুল প্রমুখ। এ সময় কাউন্সিলর প্রার্থী কাইয়ুম সরকার বলেন ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলরের অত্যাচার আমরা অতিষ্ঠ হয়ে গিয়েছি। তাই পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছি। আপনাদের সকলের সহযোগিতা ভোট প্রার্থনা করছি আপনারা যদি আমার পাশে থাকেন আমরা ৪৬ নং ওয়ার্ড কে পরিবর্তন করতে পারবো, আপনাদের সকলের সহযোগিতা ও ভোট প্রার্থনা করছি।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com