জয়পুরহাট প্রতিনিধি :
জয়পুরহাট শহরের নতুনহাট এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লোহার রডের আঘাতে জাহিদ হাসান (৪৫) নামে এক হোটেল শ্রমিক নিহত হয়েছে। রবিবার সকালে নতুনহাট এলাকায় কুসুম সুইটস হোটেলে এ ঘটনা ঘটে। এঘটনায় শাহিন নামের অপর এক হোটেল শ্রমিক কে আটক করেছে পুলিশ। বিষয়টি জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুর আলম সিদ্দিক নিশ্চিত করেছেন।
নিহত জাহিদ হাসান ফরিদপুরের নগরকান্দা থানার রামগঞ্জ গ্রামের ইসাহাক মোল্লার ছেলে।
আটক শাহিন (১৯) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার রায়পুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com