আপনার সংবাদ প্রতিবেদক : হয়তো ভাবছেন কথাটা সত্যি নয়! কিন্তু একবার করেই দেখুন, মাত্র সাত দিনের মধ্যেই পাবেন অসাধারণ জেল্লাদার ত্বক। রাতে শোয়ার সময় করতে হবে এটা। আর এই ছোট্ট কাজটিই যদি আপনি নিয়মিত করতে পারেন, তাহলে আপনার ত্বক একেবারে সুন্দর ও উজ্জ্বল হয়ে যাবে। তো, আসুন জেনে নেই কী উপায়ে এটা করতে হবে :
★ শুতে যাওয়ার অন্তত আধ ঘন্টা আগে নিজেকে সময় দিন। প্রথমে তুলা দিয়ে খুব ভালো করে মুখ পরিষ্কার করে নিতে হবে।এক্ষেত্রে যাদের তৈলাক্ত ত্বক, তারা কাঁচা দুধ দিয়ে পরিষ্কার করতে পারেন। আর যাদের শুষ্ক ত্বক, তারা নারকেল তেল দিয়ে পরিষ্কার করতে পারেন।
★ খুব ভালো করে পরিষ্কার করার পরে একটি পাত্রের মধ্যে গরম জল নিতে হবে। তার মধ্যে এক টেবিল চামচ লবণ দিতে হবে। তার মধ্যে একটি তোয়ালে বা রুমাল দিয়ে খুব ভালো করে সেটি মুখে, গলায়, পিঠে গরম জলের ভাপ নিতে হবে।
★ এরপর একটি পাত্রের মধ্যে ৩ টেবিল চামচ বেসন, ১ টেবিল চামচ টক দই, ১ টেবিল চামচ পাতিলেবুর রস, ১ টেবিল চামচ মধু, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এই মিশ্রণটি মুখে, পিঠে, গলায় মেখে অন্তত ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন।
★ তুলার মধ্যে করে সামান্য শসার রস গোটা মুখের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটি অসাধারণ একটি টোনার।
★ একদম শেষে একটা ময়েশ্চারাইজার ব্যবহার করবেন। এক্ষেত্রে অ্যালোভেরা জেল এর সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল ভাল করে মিশিয়ে নিন। মুখের উপরে লাগিয়ে নিন। সারারাত এটি রেখে দিন। এইভাবে রাতে যদি ত্বকের যত্ন নিতে পারেন, তাহলে দেখবেন আপনার ত্বক একেবারে নরম তুলতুলে হয়ে গেছে।
মডেল : মেহনীল চৌধুরী
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com