গাজীপুর প্রতিনিধি :
৩১শে মার্চ ২০২৪ইং রোজ রবিবার জেলা শিল্পকলা একাডেমি গাজীপুরের আয়োজনে বিভিন্ন নাট্য দলের সংগঠক ও নাট্যকর্মীকে নিয়ে মতবিনিময় সভা ও নাট্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার শারমীন জাহানের সভাপতিত্বে ও নাট্য বিভাগের প্রশিক্ষক খন্দকার রফিকের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য প্রদান করেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী জয়দেবপুর শাখা সংসদের সাধারণ সম্পাদক শামীম আহমেদ, রৌদ্রছায়া আর্টস একাডেমির ব্যবস্থাপনা পরিচালক এসএমজি সারোয়ার হোসাইন, চন্দ্রবিন্দু থিয়েটারের সাধারণ সম্পাদক নাদিম মোড়ল প্রমুখ। জেলা শিল্পকলা একাডেমির নাটক বিভাগের শিক্ষার্থীবৃন্দ নাটক প্রদর্শন করেন।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com