শাকির হায়দারঃ-গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য, সাবেক ফুটবলার ও সাবেক জেলা ফুটবল কোচ সেলিম চৌধুরীর মৃত্যুতে ২১ মার্চ, বৃহস্পতিবার সন্ধ্যায় সংস্থার মিলনায়তনে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া সংস্থা এই স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। স্মরণ সভার শুরুতেই সেলিম চৌধুরীর স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থার সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) দেওয়ান মওদুদ আহমেদ।
সংস্থার সদস্য সাংবাদিক অমিতাভ দাশ হিমুনের সঞ্চালনায় স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক, সাবেক পৌর মেয়র ও গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, বিভাগীয় আমপায়ার এসোসিয়েশনের সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি গোলাম মারুফ মনা, সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক রকিবুল হক রিটন, কোষাধ্যক্ষ ওয়াহিদ মুরাদ লিমন, অধ্যক্ষ মমতাজুর রহমান বাবু, জেলা যুবলীগ সভাপতি সর্দার মো. শাহীদ হাসান লোটন, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, রকিবুল হক চৌধুরী, রেজাউন্নবী রাজু, রুহুল আলম, মোকাররম হোসেন রানা, জেসমিন মাসুদ রানী, দেবাশীষ চক্রবর্তী দেবু, নুরুন্নবী সরকার, এস এম শাকির হায়দার, মরহুমের ছোট ছেলে ক্রিকেটার অনিক, মাহবুব হোসেন লিটন প্রমুখ। দোয়া পরিচালনা করেন জিএমসি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. আল আমিন। উলেস্নখ্য, সাবেক ফুটবলার সেলিম চৌধুরী সম্প্রতি মারা যান।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com