ফেনী প্রতিনিধি:
ফেনীর মহিপালে সংঘটিত গণহত্যার বিচার এবং সেই সময় ব্যবহৃত সব অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছেন বিএনপির নেতারা। ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবসের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বুধবার (৬ আগস্ট) ফেনী জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিজয় র্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা এসব দাবি তুলে ধরেন।
বক্তারা বলেন, “যারা জনগণের ভোটাধিকার হরণ করে এবং রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে দেশত্যাগ করেছে, তাদের সম্পদ বাজেয়াপ্ত করে শহীদ পরিবার ও ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করতে হবে।”জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্যসচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নেতারা বেলাল আহমেদ, মশিউর রহমান বিপ্লব, অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান, আবু তালেব ও অ্যাডভোকেট শাহানা আক্তার শানু।
এছাড়াও বক্তব্য দেন—এম এ খালেক, গাজী হাবিব উল্যাহ মানিক, এয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারী, আমান উদ্দিন কায়সার সাব্বির, দেলোয়ার হোসেন বাবুল, অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, সাইদুর রহমান জুয়েল, নঈম উল্যাহ চৌধুরী বরাত, এস এম কায়সার এলিন, মোর্শেদ আলম মিলন, হুমায়ুন কবির চৌধুরী এবং জুলেখা আক্তার ডেইজি প্রমুখ।সমাবেশ শেষে প্রেসক্লাব চত্বর থেকে একটি বিজয় র্যালি বের হয়, যা শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাংক রোড এলাকায় গিয়ে শেষ হয়।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com