স্পোর্টস ডেস্ক রিপোর্ট :
মাত্র একদিন আগেই বড় ধরনের এক অঘটন ঘটিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। নেদারল্যান্ডস, জিম্বাবুয়ে এবং স্কটল্যান্ডের কাছে টানা তিন ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বাদ পড়েছে ওয়ানডের দুইবারের চ্যাম্পিয়নরা। তবে শ্রীলঙ্কা এমন কিছুই হতে দেয়নি। ফেভারিটের মতো বিশ্বকাপের বাছাইপর্বে অংশ নিয়ে সেরা দলের মতোই ফলাফল করেছে লঙ্কানরা।
বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত কোনো ম্যাচে হারেনি শ্রীলঙ্কা। টানা ছয় ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে দাসুন শানাকার দল। রোববার (২ জুলাই) সুপার সিক্সে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়েছে লঙ্কানরা।
লঙ্কানদের জয়ে বিশ্বকাপ বাছাইয়ে প্রথমবার হারের মুখ দেখল স্বাগিতিক জিম্বাবুয়ে। বুলাওয়েতে রোববার শ্রীলঙ্কার কাছে পাত্তাই পায়নি পুরো টুর্নামেন্টে অপ্রতিরোধ্য ক্রিকেট খেলা জিম্বাবুইয়ানরা। থিকশানা-নিসাঙ্কার দাপুটে পারফরম্যান্সে ৯ উইকেটে হেরেছে স্বাগতিকরা।
বিস্তারিত আসছে...
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com