বিনোদন প্রতিবেদক : সাম্প্রতিক সময়ে ডিগবাজি খেয়ে ভাইরাল হওয়া জায়েদ খানের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ বাতিল হলো। গতকাল সমিতির বার্ষিক পিকনিক ও সাধারণ সভায় তার সদস্যপদ বাতিল করা হয়। যদিও শিল্পী সমিতির বর্তমান কমিটি গেলো বছরের এপ্রিল মাসে কার্যনির্বাহী সভায় তার সদস্যপদ বাতিল করেছিল। সেটা গতকাল ২ মার্চ (শনিবার) অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজনে দ্বি-সাধারণ সভায় এই সিদ্ধান্ত সাধারণ সভার মাধ্যমে চূড়ান্ত অনুমোদন করা হয়।
সাধারণ সভায় শিল্পী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক চিত্রতারকা নিপুণ আক্তার বলেন, আমরা অনেক জটিল কাজের সমাধানের চেষ্টা করেছি এবং অনেক সফলতাও পেয়েছি। কাজ করতে করতে ভুল-ক্রটি হয়ে থাকে। সেগুলো উপেক্ষা করে সামনের দিনগুলোতে আরও কাজ করতে চাই। প্রাণের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে কাজ করার অঙ্গিকার করেন তিনি।
কাকে নিয়ে এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন করবেন জানতে চাইলে নিপুণ বলেন, আপাতত বার্ষিক বনভোজন ২০২৪ সবাই মিলে উপস্থিত হয়েছি। আল্লাহতায়ালার কাছে প্রার্থনা আমরা সবাই যেন ভালো থাকার কথা বলেন এই চিত্রনায়িকা।
জানা যায় পিকনিকের আগে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সাধারণ সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদনে ৯ নং একটি বার্তায় জায়েদ খানের সদস্যপদ বাতিলের ঘোষণা দেন। সেখানে তিনি আরও জানান, কোনো সাংগঠনিক দুর্বলতা না পেয়ে জনাব জায়েদ খান ব্যক্তিগত আক্রোশ ধারাবাহিক ভাবে চলচ্চিত্র শিল্পী সমিতিসহ সাধারণ সম্পাদকের নামে মিথ্যা, মনগড়া, কুরুচিপূর্ণ কল্পকাহিনী সাংবাদিক সম্মেলন, ইউটিউব, ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করায় গেলো বছর এপ্রিলের দুই তারিখে সভায় সর্বসম্মতিক্রমে জনাব জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয় বলে অবগত করেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com