দাগনভুঞা প্রতিনিধি: জায়লস্কর ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে ১১ জুলাই মঙ্গলবার চা চক্র ও ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক,জায়লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মামুনুর রশীদ মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জায়লস্কর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পেয়ার আহাম্মদ পেয়ার, জায়লস্কর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন হায়দার।
এতে বক্তব্য রাখেন জায়লস্কর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য, ৯ নং ওয়ার্ড মেম্বার মোঃ নুরুল হুদা সুমন ভূঞা। জায়লস্কর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস মিন্টু। জায়লস্কর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।
সভাপতিত্ব করেন জায়লস্কর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরুল আলম আজাদ।
সঞ্চালনা করেন জায়লস্কর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রায়হান।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com