ডেস্ক রিপোর্ট :
জামালপুরে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে দায়িত্বে থাকা ৮ জন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) বকশীগঞ্জ, মাদারগঞ্জ ও ইসলামপুর উপজেলার ৭টি কেন্দ্রে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম।
জানা গেছে, বকশীগঞ্জের খয়ের উদ্দিন ফাজিল মাদরাসা কেন্দ্রে ১ জন, ইসলামপুরের ৪নং চর স্কুল অ্যান্ড কলেজকেন্দ্রে ৪ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হন এবং ৫ জন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়। মাদারগঞ্জের ৪টি কেন্দ্রে ১২ জন পরীক্ষার্থী বহিষ্কার ও ৩ জন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকরা হলেন- নাছিমা বেগম, আলম ওয়ালিউল্লাহ, শাহজাহান কবির, মো. রুহুল আমিন, রাসেল সরদার, আব্দুর রহমান, নাসরিন ও মাফিজুর রহমান।
মাদারগঞ্জের নিয়ন্ত্রণ কর্মকর্তা সাহাদুল ইসলাম জানান, পরীক্ষা চলাকালীন অনিয়মের অভিযোগে ১২ জন শিক্ষার্থী বহিষ্কৃত এবং ৩ জন শিক্ষক দায়িত্বচ্যুত হয়েছেন। ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমান জানান, দায়িত্বে অবহেলার দায়ে ৫ জন শিক্ষককে অব্যাহতি ও ৪ জন পরীক্ষার্থী বহিষ্কার করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিম জানান, শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com