জয়পুরহাট প্রতিনিধি :
জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার অন্তর্গত সীতাগ্রাম এলাকা থেকে ১০ কেজি শুকনা গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবির ওসি শাহেদ আল মামুন।
গ্রেপ্তারকৃতরা হলেন, পাঁচবিবি উপজেলার গনেশপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সোহেল (৩৪), পূর্ব বালিঘাটার আমির হোসেনের ছেলে জাহিদ হাসান (২৪) ও সীতাগ্রামের রাসেলের স্ত্রী ইয়াসমিন (২৫)।
ডিবির ওসি শাহেদ আল মামুন জানান, বুধবার সকালে ডিবির কাছে গোপন সংবাদ আসে সীতা গ্রাম এলাকায় মাদক পাঁচার হচ্ছে। এমন সংবাদে ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় ১০ কেজি শুকনা গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে একজন নারী রয়েছে। পরে দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এছাড়া গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com