জয়পুরহাট প্রতিনিধি :
জয়পুরহাটে গরিব ও অতি দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে গরু বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে নিশির মোড় এলাকায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে জয়পুরহাটে বে-সরকারী সংগঠন উপমা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে সাত পরিবারকে গরু তুলে দেন জয়পুরহাট এক আসনের সংসদ সদস্য সামছুল আলম দুদু।
এসময় মোহাম্মদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান,উপমা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সুজন কুমার মন্ডল, শাখা ব্যবস্থাপক অলক কুমার দাস উপস্থিত ছিলেন।
জয়পুরহাট এক আসনের সংসদ সদস্য সামছুল আলম দুদু বলেন, বর্তমান সরকার নারী বান্ধব, নারীর ক্ষমতায়নে বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার দেশের নারীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেছে। সরকারের পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংস্থা অতি দরিদ্র পরিবারগুলোকে স্বাভলম্বী করতে কাজ করে যাচ্ছে।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com