ফেনী প্রতিনিধি : ফেনীর ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নের পশ্চিম গোপাল গ্রামে অবস্থিত দারুস সালাম হাফেজিয়া মাদ্রাসার সাবেক শিক্ষক বলাৎকার মামলার পলাতক আসামী আরিফুল ইসলামকে ছাগলনাইয়া থানা পুলিশের একটি টিম ৮ অক্টোবর রবিবার দিনব্যাপী অভিযান পরিচালনা করে চট্রগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেফতার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ সুদ্বীপ রায় পলাশ জানান, অভিযুকুক্ত শিক্ষক আরিফুল যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী। তার বিরুদ্ধে ২০২১ সনের ১২ জুন ছাগলনাইয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের হয়েছিল। যার মামলা নং-০৯ জি,আর -৮০/২১ নারী শিশু মামলা নং-৩৯/২২। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক ছিলো।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com