চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সিরাজগঞ্জের চৌহালীতে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে এগারটার সময় বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিজয় র্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।বিজয় র্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: জাহিদ মোল্লা। এসময় বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মো: শহিদ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক মো: ইসমাঈল হোসেন জাবিউল্লাহ, মো: শামীম মাহমুদ, সহ সভাপতি আব্দুল হাকিম বিএসসি, রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক রেজাউল করিম মুন্সী, উপজেলা যুবদলের সভাপতি মো: আরমান হোসেন হাবিব, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: আব্দুল কাদের মোল্লা,স্বেচ্ছাসেবক দলের নেতা শরীফুল ইসলাম রিপন,উপজেলা ছাত্র দলের আহবায়ক মো: সাব্বির আহমেদ, আমিরুল ইসলাম সিকদার, জাসাস নেতা রিপন মিয়া, কৃষক দলের সভাপতি আব্দুল কদ্দুস সিকদার, হেলাল উদ্দিন মন্ডল,খাষকাউলিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো: নজরুল ইসলাম সিকদার, ছাত্রদলের যুগ্ম আহবায়ক সেরাজুল ইসলাম, যুবদল নেতা হাসান মোল্লা, রুবেল মোল্লাসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতা কর্মীরা ছিলেন ।এছাড়া উপস্থিত ছিলেন, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিকদল, ওলামাদল , তাঁতীদলের নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com