মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জের সিংগাইর থানার দায়ের করা হত্যা মামলায় চার দিনের রিমান্ড শেষে পুলিশি কঠোর নিরাপত্তায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে।
আজ (শুক্রবার-৩০ মে) সকালে সাড়ে ১১ টার দিকে মানিকগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় মমতাজকে। মামলার শুনানি শেষে জামিন না মুঞ্জুর করে হরিরামপুর থানার হামলা ও ভাঙচুর মামলায় মমতাজকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
আদালত চত্বরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ। তবে আজকে মমতাজকে আদালতে আনা হলে আগের দুই দিনের মত বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের আদালত চত্বরে দেখা যায়নি।
কোর্ট ইন্সপেক্টর মো. আবুল খায়ের জানান, 'সিংগাইর থানার হত্যা মামলায় মমতাজ বেগমকে চার দিনের রিমান্ডে শেষে আদালতে আনা হয়। আদালতে বিচারক সিংগাইর থানার হত্যা মামলার শুনানি শেষে জামিন না মঞুজর করে হরিরামপুর থানার মামলায় পুনরায় মমতাজকে দুই দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক।
উল্লেখ্য, ২০১৩ সালের হরতালের দিন সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতাল-সমর্থনে একটি মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। প্রায় এক যুগ পর চলতি বছরের ২৫ অক্টোবর নিহত এক ব্যক্তির স্বজন মজনু মোল্লা সিংগাইর থানায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com