সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উত্তর থানা জামায়াতের আমির মাওলানা মো. ইসহাক বলেছেন, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের কথাই চলে দেশের থানাগুলোতে। বুধবার (২০ আগস্ট) উপজেলার সাদিপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, “এখনও সময় আছে, সবাই একত্রিত হোন। দেশকে সুন্দর করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। নইলে হায়েনারা দেশকে ভারতের অঙ্গরাজ্য বানিয়ে ফেলবে। ফ্যাসিস্ট হাসিনা এখনও ওৎ পেতে আছে, তার রক্তপিপাসা মিটেনি।” সভায় উপস্থিত ছিলেন সাদিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মো. আজিজুল ইসলাম, কোনাবাড়ি কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মো. মনির হোসেন, কোনাবাড়ি মাদরাসার শিক্ষক মাওলানা মো. আব্দুল হাকিম প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com