চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার হিলভিউ এলাকায় ছুরিকাঘাতে আবদুল্লাহ আল মনির ওরফে পিন্টু (৩৪) নামে এক যুবক খুন হয়েছেন। শনিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় মনিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। বায়েজিদ বোস্তামী থানার উপপরিদর্শক (এসআই) জমির উদ্দিন জানান, এই খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com