বিনোদন ডেস্ক : প্রথমবার গোয়েন্দার ভূমিকাতে দেখা যাবে সোহম কে, তার নাম "ফেলু বক্সি" ছবিটির নামও তাই। পরিচালক দেবরাজ সিনহার পরিচালনায় এই ছবিতে সোহম ছাড়াও রয়েছে মধুমিতা সরকার এবং বাংলাদেশের পরিমনি। এছাড়া আরও রয়েছেন সতাফ ফিগার, সৃজিত, আয়ুস্মান সরকার সহ আরও অনেকে। সোহমের চরিত্রটি ভীষণ-ই আনপ্রেডিক্টেবল, বুদ্ধিদীপ্ত, ইয়াং কম বয়স্ক চরিত্র। সোহমের চরিত্রটি খেতে ভীষণ ভালোবাসে। পেট ভরে খেলেই তার মাথায় বুদ্ধি খুলে। আর ডিটেকটিভ সোহমের সহকারীর ভূমিকায় আছে মধুমিতা সরকার যার চরিত্রের নাম দেবজানি। দেবজানি পেশায় RJ আর অবসর সময়ে ফেলু বক্সির এসিস্ট্যান্ট। ডিটেকটিভ ফেলু বক্সির সাথে এসিস্ট্যান্ট দেবজানির একটা প্রেমের দিক নিশ্চয়ই আছে, যেটা ক্রমশ প্রকাশ্য। পরিমনির চরিত্রের নাম লাবন্য, সে এসেছে BOSTON থেকে। লাবণ্য ধূসর মলাটের চরিত্র।
আর তার আগমনের পরেই রহস্য আরও ঘনি ভূত হয়।
ছবির কাজ শুরু হচ্ছে এই মাসের ২৬ তারিখ থেকে....।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com