গোবিন্দগঞ্জ প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কোচাশহর শাখায় ডাকাতি হওয়া প্রায় সাড়ে ১৪ লাখ টাকার মধ্যে ১২ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।
আজ ২৯ মে, সোমবার সকালে জুয়েল মিয়ার স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ী থেকে এবং ব্যাংকে বিশেষভাবে লুকিয়ে রাখা টাকা গুলো উদ্ধার করা হয়। গোবিন্দগঞ্জ থানা চত্বরে পুলিশ সুপার বলেন, 'উদ্ধারকৃত টাকার মধ্যে এখনো দেড় লক্ষ টাকার ঘাটতি রয়েছে। গত রবিবার রাতে ব্যাংকের গেট এবং লকারের তালা খুলে প্রায় ১৪ লক্ষ ৪৫ হাজর টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ ব্যাংকের কর্মচারীসহ ৬ জন কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে ব্যাংকের দায়িত্বরত নৈশপ্রহরী গোলাম হোসেন জুয়েল নিজেই নিজের হাত-পা বেঁধে এমন ঘটনা ঘটিয়েছেন বলে স্বীকার করেন। তার দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ব্যাংকের পরিত্যক্ত কাগজপত্রের মধ্যে এবং নৈশ প্রহরীর বাড়ি থেকে ১২ লক্ষ ৬৫ হাজার ৩০০শত টাকা উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com