অনলাইন ডেস্ক :
গোপালগঞ্জ সদর উপজেলার মৌলভীপাড়া এলাকায় কুকুরের তাড়া খেয়ে ড্রেনে পড়ে সোহাগী (১২) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, স্কুল ছুটির পর সোহাগী যখন হেঁটে বাড়ি ফিরছিল, তখন রাস্তার একটি কুকুর তাকে তাড়া করে। ভয়ে দৌড়ে পালানোর সময় সে রাস্তার পাশে খোলা ড্রেনে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই সোহাগীর মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com