গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরে বসবাসরত ঢাকা বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সংগঠন 'গাজীপুর মহানগর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন- জাগ্রত চৌরঙ্গী, ঢাকা বিশ্ববিদ্যালয়" এর উদ্যোগে নবীণবরণ ও ইফতার মাহফিল বুধবার গাজীপুর সিটির জোড় পুকুর সংলগ্ন ইস্ট ভ্যালি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি সাকিব হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তালেব মুন্নার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাডঃ আজমত উল্লা খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার সাজ্জাদ হোসেন, মোস্তফা হুমায়ুন হিমু, ইস্তেকমাল হোসেন, কাজল, আশরাফুজ্জামান সেলিম, অ্যাডঃ হেলাল উদ্দিন, আবু হানিফ প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com