
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর সিটি কর্পোরেশনের ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যেগে গতকাল বুধবার ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদের স্মরণে এবং ২১ আগস্ট গ্রেনেট হামলায় নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল গণভোজের আয়োজন করা হয়েছে। ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগের আহŸায়ক মোঃ মকবুল হোসেন মোক্তারের সভাপতিত্বে এবং ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগর সদস্য সচিব মোঃ মোবারক হোসেন ভূইয়ার পরিচালনায় শোক ও স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর ২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল। গাজীপুর মেট্রো থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাটভোকেট মুহাম্মাদ ওয়াজ উদ্দিন মিয়া, মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য এ্যাডভোকেট আব্দুল হাদী শামীম, গাজীপুর সিটি কর্পোরেশনের ৩১নং ওয়ার্ড নব নির্বাচিত কাউন্সিলর মোঃ আলমাছ মোল্লা, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোসাঃ সালমা খাতুন, গাজীপুর পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাবেক কাউন্সিলর আলী আকবর নুমানী, আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক, রিয়াজ উদ্দিন রাজু, কাজী আজিম উদ্দিন কলেজের সাবেক ভিপি, আতিকুর রহমান আতিক, মনির হোসেন মোলা, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের গাজীপুর মহানগর সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম জিকু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ফারুক হোসেন, আলমগীর হোসেন, রফিকুল ইসলাম, রফিক মোক্তার, স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুনুর রশিদ মামুন প্রমুখ।
আলোচনা সভার শেষে সকল শহীদদের স্মারণে দোয়া ও মিলাদ মাহফিল গণভোজের আয়োজন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com