বি এ রায়হান, গাজীপুর :
গাজীপুর মহানগরের ৩১নং ওয়ার্ড ভারারুল জামতলা এলাকায় দুই অসহায় পরিবারের আর্থিক স্বছলতা ফিরিয়ে আনতে ইজিবাইক ও সেলাই মেশিন প্রদান করেছেন গাজীপুর সদর থানা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাবেক সভাপতি ও তরুণ সমাজসেবক জাহাঙ্গীর আলম জিকু।
রোববার সন্ধ্যায় এক দোয়া মাহফিলের মধ্য দিয়ে এই সেলাই মশিন ও ইজিবাইক অসহায় পরিবারর দুটির কাছে হস্থান্তর করা হয়।
এসময় জাহাঙ্গীর আলম জিকু সমাজরে উচবিত্ত মানুষের প্রতি আহবান জানিয়ে বলেন, এই দেশ আমাদের, এই সমাজ আমাদের, অসহায় দুঃস্থ মানুষগুলো আমাদের প্রতিবেশি আপনজন। তাই আসুন আমরা আমাদের যার যার অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব দুঃস্থ অসহায়দের কল্যাণে পাশে থেকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে এগিয়ে আসি। এর মাধ্যমে দুঃস্থ অসহায়দের প্রতি আমাদের নাগরিক ও সামাজিক দায়িত্ব পালন করি। সবাই মিলে দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলি। এতে করে দুনিয়াতে সম্মান বাড়ব আখরাতেও শান্তি পাবেন।
এসময় উপস্থিত ছিলেন, মাহবুব আলম, মতিন ভান্ডারী, দেলায়ার হোসেন, রুবেল হোসেনসহ স্থানীয় মুরব্বিবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com