
বাসন প্রতিনিধি :
সুজন-সুশাসনের জন্য নাগরিক গাজীপুর মহানগর এর বাসন মেট্রো থানা কমিটি ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় নগরীর নাওজোর অনুষ্ঠিত হয়। বাসন মেট্রো থানার সভাপতি মো: নাহিদ চৌধুরীর সভাপতিত্বে ও যুব ও ক্রিয়া বিষক সম্পাদক ফরহাদ হোসেনের পরিচালনায় আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন-সুশাসনের জন্য নাগরিক গাজীপুর মহানগর এর সভাপতি মনিরুল ইসলাম রাজিব। নব-নির্বাচিত সাধারণ সম্পাদক শামিম আহমেদ শুভেচ্ছা বক্তব্যর মধ্যে দিয়ে আলোচনায় আরও অংশ গ্রহণ করেন যুগ্ম-সাধারণ সম্পাদক মো: মোশাররফ হোসেন,যুগ্ম-সাধারণ সম্পাদক মুন্না চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু জাহিদ মাসুম,অর্থ সম্পাদক আজহার আলম, প্রমুখ।
আলোচনার পর গাজীপুর মহানগরে সভাপতি মনিরুল ইসলাম রাজিব, নাহিদ চৌধুরী কে সভাপতি ও শামিম আহমেদ কে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com