
টঙ্গী প্রতিনিধিঃ
গাজীপুরার সর্ব প্রথম প্রাইভেট ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উত্তরণ স্কুলের বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৩১ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৯ জানুয়ারী সকাল ৮.৩০ টায় গাজীপুরার ঈদগাহ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলার উদ্বোধন করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৫০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী হারুনুর রশিদ
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সুজন-সুশাসনের জন্য নাগরিক গাজীপুর মহানগরের সভাপতি মনিরুল ইসলাম রাজিব, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিয়া সুলতানা, সহকারী প্রধান শিক্ষক শাহিনা পারভীনসহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অতিথিরা বলেন, “খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করলে শিক্ষার্থীরা ভবিষ্যতে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে।”
ফাইনাল খেলায় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা ঘিরে শিক্ষার্থীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দর্শক সারিতে অভিভাবক ও এলাকাবাসীর উপস্থিতিতে স্কুল মাঠ মুখরিত হয়ে ওঠে।
দিনব্যাপী বিভিন্ন ইভেন্টের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।