টঙ্গী(গাজীপুর)প্রতিনিধিঃ-
গাজীপুর মহানগর গাছা বঙ্গবন্ধু কলেজের উদ্যোগে গাছার অন্তর্গত বিভিন্ন কিন্ডার গার্টেন স্কুলের প্রধান দের সাথে, বঙ্গবন্ধু কলেজের মান উন্নয়নের লক্ষে মত বিনিময় সভা গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু কলেজ মিলনায়তনে কলেজ অধ্যক্ষ মোঃ মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। গাছা থানায় অন্তর্গত বিভিন্ন কিন্ডার গার্টেন স্কুলের প্রধান দের সাথে মত বিনিময় সভা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাছা থানা আওয়ামী লীগের সভাপতি, গাছা বঙ্গবন্ধু কলেজ পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদ,গাছা প্রাইভেট স্কুল সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার হাজী মোহাম্মদ মুছা, নাসির উদ্দিন মাস্টার উচ্চ বিদ্যালয়ের পরিচালক ও প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন সারয়ার, ল্যাংগুয়েজ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ হালিম মিয়া,আল ইহসান উচ্চ বিদ্যালয়ের পরিচালক ও প্রধান শিক্ষক মুহাম্মদ আলাউদ্দিন বোডবাজার আইডিয়ার স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সাইদুর রহমান খান সাহিদ,ওসমান গনি, সোলায়মান হক,কাউছার মোঃ ফখরুদ্দিন স্বপন,মোঃ আরিফুর রহমান, মোঃ ইমাম হাসান, হেমায়েত উদ্দিন মিলন,সারোয়ার রেজাউল আজগর,আবু হানিফ, ইব্রাহিম মিয়া, ইসমাইল হোসেন, নুরজাহান পারভীন, বনিরা আক্তার বীথি, তানিয়া আক্তার, এম এ ইসলাম নোমান প্রমুখ। উল্লেখ গাছা বঙ্গবন্ধু কলেজেকে গাছাতে অন্তর্ভুক্ত সকল প্রতিষ্ঠানের পক্ষ থেকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন, কলেজের সুখ দুঃখের সাথী হয়ে পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com