টঙ্গী(গাজীপুর) প্রতিনিধিঃ-
গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানার ৩২ নং ওয়ার্ড ডেগেরচালা মসজিদুর নবী মোহাম্মদ(সাঃ) কেন্দ্রীয় জামে মসজিদ, বায়তুল মামুর জামে মসজিদ কমপ্লেক্স, বড়পীর আব্দুল কাদের জিলানী (রাঃ)নুরীয়া ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানা, এবং খাজা মঈন উদ্দিন চিশতি (রাঃ) নুরীয়া ইসলামীয়া হাফেজিয়া মাদ্রাসার যৌথ উদ্যোগে আলোচনা সভা,মৃত ব্যক্তিদের স্মরণে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল গতকাল রবিবার অনুষ্ঠিত হয়েছে। গাছা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ আদম আলীর সভাপতিত্বে আলোচনা সভা ও ৩২ নাং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি, টঙ্গী পৌরসভার সাবেক সফল মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডঃ মোঃ আজমত উল্লা খান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ শহিদুল্লাহ, গাছা থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এডঃ মহিউদ্দিন আহমেদ মহি, গাজীপুর মহানগর কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাছা থানা আওয়ামী লীগ নেতা মোঃ লিটন মোল্লা, আলহাজ্ব জালাল উদ্দীন সরকার, কামরুল ইসলাম সাগর, গাজীপুর সিটি করপোরেশনের ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর আলম, ৩২ ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম রফিক, ৩৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও কাউন্সিলর প্রার্থী মোঃ ইকবাল হোসেন মোল্লা, কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির রিপন, ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও কাউন্সিলর পদপ্রার্থী জহিরুল ইসলাম হারুন সিপাই, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী, যুবলীগ নেতা মীর ওসমান গনি কাজল,৩৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শহিদুর জ্জামান শহীদ, ৫৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব হারুন অর রশিদ, সালনা সাংগঠনিক থানা আওয়ামী লীগ নেতা হাজী মোঃ শহিদুল্লাহ, কাশিমপুর থানা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক নুরুজ্জামান চিশতী, গাছা থানা আওয়ামী লীগ নেতা শহীদুরজ্জামান সুমন, গাজীপুর মহানগর মৎস্যজীবী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ শাহীন খান, আওয়ামী লীগ নেতা হাজী মোঃ আলী, আতিকুল ইসলাম সিকদার, মোঃ শহীদুল্লাহ, রুবেল বেগ,মোস্তফা মিয়া,৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ মিয়া, আব্দুস সামাদ, মামুনুর রশিদ, সাইদুরজ্জামান সোহেল, গাছা থানা শ্রমিক লীগের সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোস্তফা খান, শাহজাহান তপন, দেলোয়ার হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে গাছা থানার ডেগেরচাল আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধন ও ইফতার বিররন মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com