শাকির হায়দার: বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে ৩১ মে, শুক্রবার গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী। র্যালিটি জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুশান্ত কুমার মাহাতো। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. কানিজ সাবিহা, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুলস্নাহ আল মামুন, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক শাহ নেওয়াজ, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, সাধারন সম্পাদক আবেদুর রহমান স্বপন, এসকেএস ফাউনেন্ডশনের মিডিয়া সমন্বয়কারী আশরাফুল আলম প্রমুখ।
বক্তারা বলেন, ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রন আইন ও বিধিমালা সম্পর্কে জনগনকে সচেতনতা সৃষ্টি করতে হবে। তামাক বিরোধী প্রচার কার্যক্রমকে জোরদার করতে হবে। বক্তারা পাবলিক প্রেস ও পাবলিক পরিবহনে ধুমপান মুক্ত করনের আহবান জানান। এর পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রন আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com