আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াত এলাকায় একটি মর্টার শেল বিস্ফোরণে পাঁচ শিশু নিহত এবং আরও ১২ জন আহত হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, শনিবার বেশ কয়েকজন শিশু মর্টার শেলটি নিয়ে খেলার সময় এটি বিস্ফোরিত হয়।
পুলিশের বিবৃতিতে বলা হয়, বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে প্রমাণ সংগ্রহ করেছে এবং তদন্ত শুরু করেছে। আরপিও প্রতিশ্রুতি দিয়ে জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সম্ভাব্য সকল সহায়তা প্রদান করা হবে এবং দায়ীদের শীঘ্রই বিচারের আওতায় আনা হবে।খেলনা ভেবে শিশুদের বিস্ফোরক নিয়ে খেলা করা দেশটিতে নতুন নয়। ২০২৩ সালের অক্টোবরে, বেলুচিস্তানের ওয়াধ শহরের জারচাইন এলাকায় একটি হাতবোমা বিস্ফোরণে এক শিশু প্রাণ হারায় এবং আটজন আহত হয়।
এর আগের মাসে, সিন্ধুর কাশমোর জেলার একটি বাড়িতে ‘রকেট লঞ্চারের’ বোমা বিস্ফোরণে চার শিশুসহ নয়জন প্রাণ হারায় এবং একজন মহিলা আহত হন।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com