নিজস্ব প্রতিবেদক
নগরীতে গাঁজাসহ আমিরুন বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করছে পুলিশ। মঙ্গলবার (২৭ জুন) বিকাল ৪টার দিকে সোনাডাঙ্গা মডেল থানাধীন সোনাডাঙ্গা ময়লাপাতা এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। আটক আমিরুন বেগম ওই এলাকার ইউসুফ ব্যাপারীর স্ত্রী।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আমিরুন বেগম দীর্ঘদিন ধরে ভাঙারি ব্যবসার আড়ালে মাদকের ব্যবসা পরিচালনা করছে। মঙ্গলবার বিকেলে গোপন সংবাদ ভিত্তিতে এসআই আশরাফুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে মাদক বিক্রিকালে হাতেনাতেে তাকে আটক করেন।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, আটক আমিরুন বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com