খুলনা প্রতিনিধি :
খুলনার সদর থানাধিন রায়পাড়া এলাকার একটি মেছে নিয়ে এক কলেজ ছাত্রীকে নিয়ে প্রেমিক নিজেই ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এরপর ওই ছাত্রীর প্রচন্ড পরিমানে রক্তক্ষণের কারনে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে অপারেশনের জন্য তাকে ওটিতে নেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আজ ৭ আগস্ট (সোমবার) রাত সাড়ে ১০টার দিকে ওই ছাত্রীকে ওটিতে চিকিৎসাসেবা দিচ্ছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।
হাসপাতাল ও পুলিশ সুত্রে জানা গেছে, ৭ আগস্ট (সোমবার) বিকেল ৫টায় রায়পাড়া এলাকার কসমস ক্লাবের পাশে জাহিদুলের ভাড়া বাড়িতে অবস্থিত মেছে বয়রা মহিলা কলেজের ৩য় বর্ষের ছাত্রী(২২) কে নিয়ে যায় তার প্রেমিক সবুজ চন্দ্র সানা (২৭)। সে বিএল কলেজের ছাত্র। এরপর সেখানে ওই ছাত্রীর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। ঘটনাস্থলে ওই ছাত্রীর গোপনাঙ্গে রক্তক্ষরণ শুরু হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়েহাসপাতালে গেছেন সদর থানা পুলিশ।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com