রুপসা (খুলনা) প্রতিনিধি :
খুলনার রূপসা উপজেলার আনন্দনগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিক ইকবাল শেখ ও তার বড় ভাই মোদাচ্ছের শেখ নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে।
মঙ্গলবার (২২ আগস্ট) রাতে নিহতদের ভাই শেখ জাবের আলী বাদী হয়ে রূপসা থানায় এ মামলা দায়ের করেন। এতে ইকবাল শেখের পার্শ্ববর্তী ঘের মালিক জের আলীকে আসামি করা হয়েছে।
রূপসা থানা পুলিশ জানিয়েছে, গত সোমবার রাতে আনন্দনগর গ্রামে নিজের ঘেরের চারপাশে গুনো তার ঝুলিয়ে তাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন ঘের মালিক জের আলী। মাছের ঘেরে চোর ও ঘেরের আইলের সবজি রক্ষায় ইদুর ঠেকাতে তিনি এ কাজ করেন। ওই তারে জড়িয়ে প্রথমে ইকবাল ও পরে তার ভাই মোদাচ্ছের নিহত হন।
রূপসা থানার ওসি মো. শাহীন জানান, আসামিকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com