নিজস্ব প্রতিবেদক:
খুলনা মেট্রোপলিটন পুলিশে ট্রাফিক ইন্সপেক্টর হিসেবে কর্মরত খোন্দকার হোসেন আহম্মদ সহকারি পুলিশ কমিশনার পদে পদন্নোতি প্রাপ্ত হওয়ায় কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক আজ ১১ মার্চ সকাল ১১.৩০ ঘটিকায় কেএমপি সদর দপ্তরস্থ পুলিশ কমিশনার কার্যালয়ে র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
কেএমপি’র পুলিশ কমিশনার র্যাংক ব্যাজ অলংকরণ অনুষ্ঠানে পদন্নোতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে আনন্দচিত্তে প্রাণঢালা অভিনন্দন জানান। এই পদোন্নতির মাধ্যমে পদন্নোতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তার কার্যক্রম, কার্যধারা আরো ত্বরান্বিত করবে এবং তার কর্মের মাধ্যমে দেশের গৌরব বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় কেএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছাঃ তাসলিমা খাতুন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত রাশিদা বেগম, পিপিএম-সেবা এবং ডেপুটি পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত এম.এম শাকিলুজ্জামান উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com