মেহেরপুর প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো মেহেরপুর জেলা কৃষক লীগের নেতাকর্মীরা।
বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র সাধারণ সম্পাদক উম্মে কুলসুমের দিকনির্দেশনা এবং বুড়িপোতা ইউনিয়ন কৃষক লীগের আয়োজনে বৃহস্পতিবার (৪ মে) সকালে সদর উপজেলার শালিকা গ্রামের পূর্ব মাঠে কৃষক নুরুল ইসলামের এক একোর ধান কেটে ঘরে তুলে দেয় নেতারা।
জেলা কৃষক লীগের সভাপতি মহাবুব উল আলম শান্তির নেতৃত্বে এসময় সাধারন সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসেম, বুড়িপোতা ইউনিয়ন ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন আলম,বুড়িপোতা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জাব্বারুল ইসলাম, সাধারণ সম্পাদক ইদ্রিস আলী,সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান,ফুলবাস মোল্লা,৮ নম্বর ওয়ার্ড কৃষকলীগ সভাপতি আব্দুল আলিম,যুবলীগ নেতা মোফিজুর বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com