রূপগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভায় মেয়র রফিকুল ইসলাম রফিক এর পরিবারের পক্ষ থেকে পৌরসভার স্বল্প আয়ের প্রায় তিন হাজার মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে কোরবানির মাংস বিতরণ করেছেন।
আজ সকালে নামাজ শেষে ১৮ টি বিশাল আকৃতির গরু নিজ পরিবার ও পৌরবাসীর মঙ্গল কামনায় আল্লাহর নামে কুরবানীর কর্মযজ্ঞ করেন। এ সময় উপস্থিত ছিলেন গর্ভ ধারিণী রত্ন গর্ভা মাতা, বড় ভাই ইন্সপায়ার গ্রুপের চেয়ারম্যান তারিকুল ইসলাম মোগল,জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রূপগঞ্জ উপজেলার সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, ছোট ভাই শফিকুল ইসলাম শফিক, পৌরসভার আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হোসেন, পৌর ৭ নং মহিলা আওয়ামী লীগের সভাপতি হোসনে আরা বেগম সহ আরোও উপস্থিত ছিলেন পৌরা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ ।
P
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com