নাটোর প্রতিনিধি:
বহুল প্রতিক্ষীত রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করার লক্ষ্যে প্রথম ইউনিটে ব্যাবহারের জন্য আনা হলো ফ্রেস নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়াম। গতোকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাসিয়া থেকে বিমান যোগে এই ফুয়েল আমদানি করা হয়।
সেখানে থেকে আজ শুক্রবার ভোর পাঁচটায় কঠোর নিরাপত্তায় সড়ক পথে বঙ্গবন্ধু সেতু হয়ে নাটোরের বড়াইগ্রাম,বনপাড়া হয়ে নেওয়া হয় রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে।
এসময় ঢাকা থেকেই কঠোর নিরাপত্তা জোরদার করা হয়।
ঝুঁকিপূর্ণ ও বিষাক্ত ইউরেনিয়াম থাকায় সাধারণ জনগনের নিরাপত্তা বিবেচনা করেই এমন কঠোর নিরাপত্তা নেওয়া হয় বলে জানা গেছে।
হাইওয়ে সড়ক হতে একশো মিটার এর মধ্যে কোন ধরনের যানবাহন উঠতে দেওয়া হয়নি এবং সাস্থ ঝুঁকি এরাতেই কোন সাধারণ মানুষকেও সড়কে উঠতে দেওয়া হয়নি বলেও জানান বনপাড়া হাইওয়ে থানা পুলিশ।
তবে সাধারণ মানুষ এই ইউরেনিয়াম আমদানিতে সাধুবাদ জানায় এবং এটা দেখার জন্য সড়কের দুই ধারে একশো মিটার দূরে দাড়িয়ে অবস্থান করে উল্লাস প্রকাশ করে।
আগামি পাঁচ অক্টোবর এই জ্বালানি ইউরেনিয়াম আনুষ্ঠানিক ভাবে প্রকল্প কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে দুইটি ইউনিটে ২ হাজার চারশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রকল্পের নির্মান কাজ প্রায় শেষ পর্যায়ে।
আগামী বছর কতৃপক্ষ প্রথম গ্রীড থেকে বিদ্যুৎ সরবরাহ করার পরিকল্পনা নিশ্চিত করার লক্ষ্যেই এই ইউরেনিয়াম আমদানি প্রক্রিয়া কাজ হচ্ছে বলে জানান।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com