কক্সবাজার প্রতিনিধি :
-
কক্সবাজারের পেকুয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার টইটং ইউনিয়নের নতুনপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী।
মৃতরা হল- ওই এলাকার নুরুল আজিমের চার বছর বয়সি মেয়ে নাজমা মণি এবং একই এলাকার সৌদি প্রবাসী সাইফুল ইসলামের একই বয়সি মেয়ে সায়েমা আক্তার।
স্থানীয়দের বরাতে চেয়ারম্যান জাহেদুল ইসলাম বলেন, বিকালে বাড়ির পাশে পুকুরপাড়ে ওই দুই শিশুসহ কয়েকটি শিশু খেলছিল। এক পর্যায়ে সবার অগোচরে শিশু দুটি পুকুরে পড়ে যায়। এ সময় সেখানে থাকা অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা গিয়ে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
মৃতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান জাহেদুল।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com