রাত ২:১৬ শুক্রবার ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

এসেছিলাম নায়ক হতে,হয়ে গেলাম সহকারী পরিচালক : মিন্টু শাকিব

বিনোদন প্রতিনিধি :

এসময়ের সহকারী পরিচালক মিন্টু শাকিব এর সাথে আপনার সংবাদ এর সাথে আলাপ আলোচনা তুলে ধরা হলো।

 

১।নিজের সম্পর্কে বলুন এবং কেন সহকারী নাট্য পরিচালক হলেন?

উত্তর : আমি মিন্টু শাকিব। মিডিয়া আমার অনেক ভালো লাগে ,আমি মা -বাবা এবং বোনদের অনেক ভালোবাসি ,জীবনের শেষ অবধি এই ভালোবাসা বহাল থাকুক এটাই চাই,এসেছিলাম নায়ক হতে হয়ে গেলাম সহকারী পরিচালক।

২।সহকারী নাট্য পরিচালকের প্রধান দায়িত্ব কী কী?

উত্তর : সহকারী পরিচালকের প্রধান কাজ একটা টিমের সবার খোঁজ খবর রাখা ,সবাইকে তাড়া দিয়ে কাজ করিয়ে নেয়া এবং দিনশেষে সবাই মিলে সবার সহযোগিতায় শুটিংটা সম্পুর্ণ ভাবে শেষ করা

৩।শুটিং সেটে কোনো সমস্যা বা দেরি হলে কীভাবে ম্যানেজ করেন ?
উত্তর: সেটা আমাদের কিছু টেকনিক আছে।

৪।পরিচালক ও টিমের সাথে সমন্বয় করে কাজ করার আপনার কৌশল কী?
উত্তর : আমার সহজ সরল ব্যাপারটা সবাই অনেক ভালোভাবে গ্রহন করে এবং ভালোবেসে।

৫। মিডিয়ায় যুক্ত না হলে কোন পেশায় যুক্ত হতেন?
উত্তর : ঐভাবে ভাবি নি কখনো ,তবে ভাবনায় যেটা ছিলো সেটাই করছি।

৬। মিডিয়ায় নতুনদের নিয়ে কিছু বলেন?
উত্তর: আমি নিজে এখনো নতুন ,নতুনদের জন্য শুভকামনা।

৭। এই পর্যন্ত কতগুলো কাজ করেছেন?
উত্তর : টিভি ফিকশন একক ১০০প্লাস ,ধারাবাহিক নাটক ৫/৭ টা প্লাস,মিউজিক ভিডিও ৫ টা ,ডকুমেন্টারি ৪০প্লাস ওভিসি ১০প্লাস, পূর্নদৈর্ঘ্য চলচ্চিত্র ২ টি,ওয়েব সিরিজ ২টি এবং ২০২০ সালে নিজের পরিচালনায় ২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

৮৷ ভবিষ্যৎ পরিকল্পনা কি?

উত্তর: আমার পরিবার এবং মিডিয়ার যারা আমার পরিবার সবাইকে নিয়ে সুন্দর জীবনযাপন করতে চাই।

৯।দর্শকদের জন্য কিছু বলে যান।

উত্তর : আমি নিজেও একজন দর্শক ,শাকিব খানের বড় ভক্ত,আমি চাই সবাই দেশি নাটক,সিনেমাসহ সব দেশীয় কনটেন্ট দেখুক তাতে আরো ভালো কাজের পরিধি বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *