স্টাফ রিপোর্টার :
"সুস্থ রাখতে দেহ ও মন, নিয়মত হাঁটা প্রয়োজন"
এই স্লোগান নিয়ে ব্যাচ ভিত্তিক এসএসসি ২০০১ ও এইচএসসি ২০০৩ বাংলাদেশ ফেসবুক গ্রুপ সচেতন মূলক ৫ কি.মি হাঁটার আয়োজন করে।
স্বাস্থ্যের ব্যাপারে জনসচেতনতা তৈরির লক্ষ্যে জনস্বার্থে এসএসসি ২০০১ বাংলাদেশ ফাউন্ডেশন এর উদ্যোগে কার সিটি স্পন্সরশীপে "৫ কি.মি. জনসচেতনতামূলক হাঁটা/হাফ ম্যারাথন" ক্যাম্পেইন ঘোষণা করা হয়।
২৯ ডিসেম্বর শুক্রবার সকাল ৭টায় কুড়িল বিশ্বরোড থেকে তিনশো ফিট ঘুরে আবার কুড়িল বিশ্বরোড কার সিটির শো রুমের সামনে ক্যাম্পেইন ৫ কি.মি. হাঁটা/ হাফ ম্যারাথন এর কার্যক্রম সমাপ্ত হয়। হাটার পরে পরামর্শ মূলক আলোচনা করেন এসিস্ট্যান্ট প্রফেসর ডা: গওসুল আজম,ডা: নাসরিন আক্তার সিমু, ডা. মো: এম ইসলাম বুলবুল, ডা: মোস্তফা কমাল আরেফিন,মুহিত রহমান চৌধুরী, প্রমুখ । এছাড়াও উপস্থিত ছিলেন এডিসি তাপস রঞ্জন ঘোষ,এডিসি হাফিজুর রহমান রিয়েল, জোবায়ের রহমান, মনিরুল ইসলাম রাজিব, মেহেদী রানা চৌধুরী, খাজা মোহাম্মদ হুজ্জত উল্লাহ, সহ ব্যাচ ভিত্তিক গ্রুপের শতাধিক সদস্য। অংশগ্রহণকারীদের জন্য পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সহযোগীতায় ৪০℅ বিশেষ ডিসকাউন্টে হেথল চেক আপের ব্যবস্থা করা হয়।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com