প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৬, ১০:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৮, ২০২৩, ২:৫৪ অপরাহ্ণ
এসএসসিতে জিপিএ -৫ প্রাপ্ত ৩৫০ জন কে সংবর্ধনা দিল মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ (৮ আগস্ট):
মানিকগঞ্জে প্রথম বারের মত কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করল মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। এবার গোটা জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিগণের উচ্ছ্বাসময় উপস্থিতিতে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ক্যাম্পাস আজ ছিল মুখরিত। বৃষ্টি-বাদল উপেক্ষা করে বিকেল সাড়ে তিনটায় উপস্থিত হয় বিভিন্ন আয়োজনে অংশ নিয়ে আনন্দময় এক অনুভূতি নিয়ে ফিরে যায় এই কৃতী শিক্ষার্থীরা। অনুষ্ঠানের মূল পর্ব ছিলো অতিথি-আপ্যায়ন, প্রধান অতিথি ও অধ্যক্ষের নিকট থেকে ক্রেস্ট গ্রহণ, অনুভূতি প্রকাশ ও প্রীতিময় ফটোসেশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান আফরোজা খানম রিতা। সভাপতিত্ব করেন অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.)। এসময় আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষপত্নী রহমত আরা লস্করসহ প্রতিষ্ঠানের শিক্ষকেরা।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com