ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুরে সাংবাদিকদের সাথে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ মাগরিব ইসলামপুর প্রেসক্লাব সভা কক্ষে এক মতবিনিময় সভায় প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ লিটনের সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক জামালপুর -২ ইসলামপুর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড.সামিউল হক ফারুকী।
এ সময় ড.সামিউল হক ফারুকী বলেন আধুনিক এবং সমৃদ্ধিকরণ ইসলামপুর গড়ার লক্ষ্যে কাজ করব আমরা, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের গুণগত পরিবর্তন ঘটাতে জামায়াতে ইসলামী আদর্শিক ও রাজনীতির মাধ্যমে অবাধ-উন্মুক্ত ভাবে কাজ করবে। দেশ সুন্দরভাবে গড়ার জন্য আপনাদের সহযোগিতা নিয়ে একসাথে কাজ করতে চাই। সাংবাদিকরা সমাজের দর্পণ, তাদেরকে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করতে হবে ও প্রকৃত সত্য তুলে ধরতে হবে। পরে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে পিআর পদ্ধতি নিয়ে আলোচনা করেন
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com