আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা (আনসারুল্লাহ)। মোট পাঁচটি ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়। বুধবার এ দাবি করে গোষ্ঠীটি।
বিবৃতিতে বলা হয়, সব অভিযান সফল হয়েছে এবং যতদিন পর্যন্ত গাজায় আগ্রাসন বন্ধ না হবে এবং অবরোধ না তোলা হবে, ততদিন হামলা অব্যাহত থাকবে।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন তারা সফলভাবে ভূপাতিত করেছে।
এর আগে হুতিরা ইসরায়েলের বিরুদ্ধে তাদের সামরিক অভিযানের নতুন ধাপ শুরু করার ঘোষণা দেয়। তারা জানায়, এখন থেকে যেসব জাহাজ ইসরায়েলি বন্দর ব্যবহার করে, সেসব কোম্পানির মালিকানাধীন জাহাজগুলোকেও তাদের সম্প্রসারিত নৌ অবরোধের আওতায় আনা হবে।
সূত্র: শাফাক নিউজ, সানা
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com