স্টাফ রিপোর্টার : আম রপ্তানির আনুষ্ঠানিক উদ্বোধন। এবছর রপ্তানির লক্ষ্যমাত্রা ৪০০০ টন, যা গতবছরের দ্বিগুণ।
-চলতি বছর আম রপ্তানি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রথম দিন ৪টি দেশে প্রায় ১০ টন আম রপ্তানি হচ্ছে। এবছর লক্ষ্যমাত্রা ৪ হাজার টন, যা গত বছরের তুলনায় দ্বিগুণ। বিগতে দিনে বাংলাদেশ থেকে ২৮ টি দেশে ১৭৫৭ মে. টন আম রফতানি করা হয় ।
২৫ মে বৃহস্পতিবার সকালে ঢাকার শ্যামপুরে কেন্দ্রীয় প্যাকিং হাউজে আম রপ্তানির উদ্বোধন করেন কৃষিসচিব ওয়াহিদা আক্তার। অনুষ্ঠানে কৃষিসচিব বলেন, সারা বিশ্বেই বাংলাদেশের আমের সুনাম রয়েছে। দেশে ২৪ লাখ টনের ওপরে আম হয়। বিগত ১ বছরে ১ হাজার ৭৫৭ টন বিদেশে রপ্তানি করা হয়েছিল । সারাবিশ্বে আম উৎপাদনে আমরা ৭ম স্থান,তবে আম রপ্তানি খুবই কম। আম রপ্তানি আরও বাড়াতে হবে। এজন্য যত ধরনের সমস্যা আছে তা চিহ্নিত করে,আম উৎপাদন কাছাকাছি স্থানে আমের জন্য প্যাকিং হাউজ করা হবে।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com