বানিজ্য ডেস্ক রিপোর্ট :
শীতকালীন সবজি মৌসুম শেষ হতে না হতেই রাজধানীর কাঁচাবাজারে লেগেছে অস্থিরতা। গ্রীষ্মকালীন সবজির সরবরাহ কম থাকায় সবজির দাম বাড়ার পাশাপাশি মুরগির দামও হঠাৎ বেড়ে গেছে কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত।
ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০-১৯০ টাকায়, আর সোনালি মুরগি ২৭০-২৮০ টাকায়। দেশি মুরগি ৬৫০-৬৮০ টাকা, হাঁস ৬০০-৭০০ টাকা, লাল লেয়ার ৩৩০ ও সাদা লেয়ার ২৮০ টাকায় বিক্রি হচ্ছে।
সবজির দামও বেশ চড়া—বেগুন, বরবটি, করলা, কাঁকরোলসহ অধিকাংশ সবজির দাম ৬০-১০০ টাকার মধ্যে। ধনেপাতা ২০০ টাকা, কাঁচা মরিচ ৮০-১০০ টাকা, আর পেঁপে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ডিম, পেঁয়াজ, রসুন, আদার দামও বাড়তি, যদিও আলু ও মাছের বাজার কিছুটা স্থিতিশীল রয়েছে।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com