স্পোর্টস ডেস্ক:
ভালো প্রতিশোধ হলো বটে! দুই বছর আগে স্পেনের মেয়েদের কাছে বিশ্বকাপ শিরোপা খুইয়েছিল ইংল্যান্ড। বদলা এসেছে ইউরো চ্যাম্পিয়নশিপে। ইংলিশ মেয়েদের এটি টানা দ্বিতীয় ইউরো। আর এবারই প্রথম ইংলিশ কোনো ফুটবল দল মর্যাদার শিরোপা জিতল বিদেশের মাটিতে।
দলের শিরোপা জয় নিশ্চিত হওয়ার পর উচ্ছ্বসিত কেলি বলেন, ‘আমি শান্ত ছিলাম, সংযত ছিলাম। আমি জানতাম বলটা জালে জড়াবে।’ ২০২২ ইউরোর ফাইনালেও জয়সূচক গোলটি এসেছিল তার পা থেকেই।
এদিন, প্রথমার্ধে ম্যাচের ২৫ মিনিটে এগিয়ে যায় স্পেন। বিরতি থেকে ফিরে ৫৭ মিনিটে সমতায় ফেরে ইংল্যান্ড। বাকি সময় দুই দলের কেউ পায়নি গোল। খেলা টাইব্রেকারে পৌঁছালে শেষ হাসি হাসে ইংল্যান্ড।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com