আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৫০ ছাড়িয়ে গেছে এবং আহত হয়েছেন আরও ৫০০ জন। এই ভূমিকম্পের কারণে তিনটি গ্রাম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এবং অঞ্চলটিতে ব্যাপক ক্ষতি হয়েছে। সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মাত্র ৫ মাইল গভীরে, যা এর ধ্বংসাত্মক ক্ষমতা অনেক বাড়িয়ে দিয়েছে। পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশের নোরগাল জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তালেবান সরকার জানিয়েছে, শুধু কুনার প্রদেশেই শত শত মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
তালেবান সরকার আহতদের চিকিৎসার জন্য হেলিকপ্টার ব্যবহার করে নাঙ্গারহার বিমানবন্দরে নিয়ে যাচ্ছে। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে তাদের আঞ্চলিক হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। উদ্ধারকাজে বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের যুক্ত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি রোববার রাত ১১টা ৪৭ মিনিটে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। এরপর আরও তিনটি কম্পন অনুভূত হয়।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com