ডেস্ক রিপোর্ট :মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে ২০০৩ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন তরুণ সাংবাদিক এস এম তারেক। তিনি অল্প বয়সে মফস্বল সাংবাদিকতায় সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদের পিছনে দুরন্ত গতিতে ছুটে চলছেন।
মাত্র ২১ বছর বয়সে মেহেরপুর জেলা প্রেসক্লাবের সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। এস এম তারেক ঢাকা থেকে প্রকাশিত জাতীয় 'দৈনিক ডেল্টা টাইমস' পত্রিকার মেহেরপুর প্রতিনিধি ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনপ্রিয় 'দৈনিক মেহেরপুর প্রতিদিন' পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করছেন।
এছাড়াও তিনি কুষ্টিয়া থেকে প্রকাশিত 'দৈনিক দি টিচার' পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল ই-নিউজ৭১ এবং এমটিভি'র মেহেরপুর প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। এস এম তারেক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নিউজ গাংনী'র এডমিন।
শিক্ষাজীবনে তিনি গাংনী সরকারি ডিগ্রি কলেজে অধ্যয়নরত রয়েছেন। তরুণ এই সাংবাদিকের জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে তার শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানাচ্ছেন। তাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তরুণ সাংবাদিক এস এম তারেক।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com